ভারতের অরুণাচলে চীন সীমান্তে উত্তেজনা
ভারতের অরুণাচল প্রদেশের চীনের সঙ্গে দেশটির সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে বিরোধ দীর্ঘ দিনের দেখা দিয়েছে। কিন্তু এ বারের সমস্যার সূত্রপাত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর অরুণাচল সফর ঘিরে। ৯ অক্টোবর ওই রাজ্যের বিধানসভায় বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন নায়ডু। তার পরেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বিবৃতি দিয়ে বলেন, ‘সীমান্ত সম্পর্কে চীনের অবস্থান খুব স্পষ্ট। চীন সরকার কখনও তথাকথিত অরুণাচল প্রদেশে ভারতের বেআইনি দখলদারিকেকে স্বীকৃতি দেয়নি। তাই ভারতীয় নেতার সেখানে যাওয়ার দৃঢ় ভাবে বিরোধিতা করা হচ্ছে।’
কূটনৈতিক সূত্রের বক্তব্য, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্য গুরুত্বপূর্ণ। কারণ, সম্প্রতি তাওয়াং এলাকায় ভারত এবং চীনের সেনা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি মিটতে কয়েক ঘণ্টা লেগে যায়। তার পরেই প্রায় ১০০ জন চীনা সেনা অরুণাচল সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়।
চীনা কর্তার অরুণাচল-মন্তব্যের বিরোধিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “চীনের সরকারি মুখপাত্রের মন্তব্য আমরা লক্ষ্য করেছি। এই ধরনের মন্তব্য আমরা খারিজ করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
সম্প্রতি দুইদেশের সেনা স্তরে বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পশ্চিম সেক্টরে শান্তি এবং সংহতি বজায় রাখতে চিনের প্রয়োজনীয় পদক্ষেপ করা জরুরি। গত মাসে দুইদেশের বিদেশমন্ত্রী এসসিও পার্শ্ব বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং সহমত হন যে, দ্রুত বকেয়া বিষয়গুলি মিটিয়ে ফেলতে হবে।
কিন্তু ঘটনার সুরাহা তো হয়ইনি। বরং অরুণাচলের ভারত-চীন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা