ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৬:১৬

চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ হাজার ৪৪ জন। আর চলতি বছরের একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৩০ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৮৬ জন বেশি।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। গত বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১১৮ জনের।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জনে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৮৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৬৫২ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৩০৫ জন। এ ছাড়া, খুলনা বিভাগে ২০২ জন, বরিশালে ১৬১, চট্টগ্রামে ৯৯, রাজশাহীতে ৭৩ এবং ময়মনসিংহে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

aliul / aliul

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা