হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি।
শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৭ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৯৭ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৩ হাজার ৮৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
আর নতুন করে ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২৮ হাজার ৬৬০ জন।
aliul / aliul
চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৬
হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫
হাম উপসর্গে দুইজনের মৃত্যু
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৮২
হিস্টেরোস্কোপি: জরায়ুর অভ্যন্তরীণ সমস্যা নির্ণয় ও চিকিৎসায় আধুনিক পদ্ধতি
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮
নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩