২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৭ জন, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ৮৮০ জন। গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৭৫ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ নয় হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।
aliul / aliul
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৬০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন
হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৪০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু