হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৪০
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জনে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৪০ শিশু।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ৮১ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৫৯ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৭৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৫২৩ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫১ জন।
তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
aliul / aliul
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন
হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৪০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন রোগী ১৩৯৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪০২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০