ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৬০
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬০ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ২১৬ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
aliul / aliul
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৬০
২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন
হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৪০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু