২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৪৩ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, রাজশাহী ও বরিশালে ২১৯ জন করে, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, গত কয়েক বছরের পরিসংখ্যানেও ডেঙ্গুর ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।
২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।শোকের সহায়তা নিন
এছাড়া ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
ডেঙ্গুতে নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
aliul / aliul
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০
হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে ৪১৯ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৬
হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫
হাম উপসর্গে দুইজনের মৃত্যু