ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১০:৪৬

দীর্ঘ দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে পাঠদান কার্যক্রম আজ রবিবার শুরু হয়েছে। এতদিন অনলাইনে ক্লাস চললেও এখন থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং ৫ অক্টোবর হল খুলে দেওয়া হয়। এরপর ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খুলে দেওয়া হয়। কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ও মানসম্মত পরিচালনা পদ্ধতি সামনে রেখে ক্লাস পরিচালিত হবে।

সেশনজট নিরসনের জন্য, লস রিকভারি প্ল্যান সামনে রেখে সশরীরে শুরু হতে যাচ্ছে বিভিন্ন বিভাগের পাঠদান। লস রিকোভারি প্ল্যানের আওতায় সেমিস্টার পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষাসহ সেমিস্টারকাল ৬ মাসের পরিবর্তে ৪ মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে ৮ মাস করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, ক্লাস ও পরীক্ষাগুলো পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যলায় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওরস পালনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে। যেসব বিভাগ, ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংখ্যা বেশি ওই বিভাগগুলোতে দুইধাপে ক্লাস নেওয়া হবে।

এছাড়াও রোববার থেকে সব রুটে আগের সময়সূচি মেনে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর সঙ্গে বিআরটিসির কিছু বাসও চলাচল করছে। ঢাবির শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর আয়োজিত হবে।

জামান / জামান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল