ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

কাকরাইলে সংঘর্ষ: ২ মামলায় আসামি ৪ হাজার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১২:২১

কুমিল্লার কোরআন অবমননার ঘটনার জের ধরে ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার রমনা ও মতিঝিল থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজার মানুষকে আসামি করা হয়েছে।

দুই মামলাতেই আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলনের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে।

আর রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে ৬ জনকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের সময় গ্রেফতার করা হয়েছিল। আমির জাফরুল্লাহসহ পাঁচজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, গ্রেফতার ছয়জনকে শনিবার আদালতে হাজির করলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, তার থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, যাদের নাম উল্লেখ করা হয়েছে, শুক্রবার সংঘর্ষের সময় তাদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতে হাজির করা হলে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

প্রসঙ্গত, কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে কোরআন অবমাননার একটি খবর গত বুধবার (১৩ অক্টোবর) সকালে ছড়িয়ে পড়ার পর স্থানীয় কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুর, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

ওই ঘটনার পর বুধবার রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি ঘোষণায় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

 

প্রীতি / প্রীতি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলা: হানিফসহ ৪ জনের রায় যেকোনো দিন