ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ১০:৫০

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এছাড়া কয়েক জন আহতও হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা সবাই শিশু ও কিশোর।

শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো।

পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা বিরল। কারণ কেপভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো, যানবাহনও ত্রুটিমুক্ত।  

সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস, মোট যাত্রী ছিল ৩২ জন। কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন সেই বাসটির চালক। প্রতি বছর একবার তিনি উপহার হিসেবে নিজ খরচে কয়েক জন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তা-ই গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য রাতভর কাজ করেছেন। যানটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল।

রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়। আরসিভি-র তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।

সূত্র : এএফপি, এনডিটিভি

এমএসএম / এমএসএম

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’