ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জবিতে ছাত্রলীগের হামলায় আহত দুই ছাত্রদল নেতা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৭-১০-২০২১ বিকাল ৬:১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানোর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।
 
রোববার (১৭ অক্টোবর) 'এ' ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথমদিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত পরীক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
 
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল ও অন্যান্য নেতা-কর্মীরা পরীক্ষাদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানোর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে ১১ তম ব্যাচের মফিজুর রহমান হামিম, শেখ রাসেল, নাজমুল হাসান মুন্না, ১২ তম ব্যাচের মেহেদী হাসান, ১৩ তম ব্যাচের নওশের বিন আলম ডেভিডসহ আরও অনেক ছাত্রলীগকর্মী হামলা করে। এতে গুরুতর আহত হয় ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল এবং শাখা ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হোসেন।
 
এসময় জবি ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাইফুল হক তাজ, নাহিদ চৌধুরী, মাহবুব রহমান, রাতুল হাসান, নাছিম উদ্দিন, জামাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল আজিজ, কুতুব উদ্দিন স্বরণ, আলআমিন, তৌহিদ চৌধুরী, রবিন, জিসান, মোবাইদুর রহমানসহ আরও অনেকে।
 
ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী তাজ বলেন, আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম বিতারণ করছিলাম। এসময় ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা করে। আমার দুই সহকর্মী হিমেল ও শাহারিয়ার গুরুত্বর আহত হয়। পরে আমরা ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।
 
এ বিষয়ে ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করতে ছাত্রদল আসে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেজন্য আমাদের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলকে রুখে দিয়েছে।
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের ভিতরে এমন কোনো ঘটনা ঘটেনি। আর কেউ এমন কোনো অভিযোগ করেনি।

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক