কোনাল আবার বকুলপুরে
বকুলপুর ধারাবাহিক নাটকের তৃতীয় সিজনে নতুন গল্পের সঙ্গে থাকছে পুরোনো জনপ্রিয়তার যোগসূত্র। সেই যোগসূত্রের অন্যতম ‘আমি বকুলপুরের রানী’ গানটি।
প্রথম দুই সিজনে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। নতুন সংগীতায়োজনে তৃতীয় সিজনের জন্যও গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
কণ্ঠশিল্পী কোনাল বলেন, ‘এই টাইটেল গানটি ইতোমধ্যে দর্শক পছন্দের তালিকায় উঠে আসায় আমি মুগ্ধ, তাই আবারও এর সঙ্গে নতুন করে যুক্ত হলাম। আশা করি আবারও শ্রোতাদের গ্রহণযোগ্যতা পাব।’ দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ ফিরছে নতুন গল্প ও নতুন পরিচালনায়।
প্রথম দুটি সিজন পরিচালনা করেছিলেন কায়সার আহমেদ। এবার পরিচালনার দায়িত্বে এসেছেন হাসান রেজাউল। তবে পরিচালক বদলালেও ধারাবাহিকটির রচয়িতা থাকছেন আহমেদ শাহাবুদ্দীন। ‘বকুলপুর’-এর প্রথম সিজন করোনার কারণে ২৬৪ পর্বে শেষ হয়েছিল। ২০২২ সালে শুরু হয় দ্বিতীয় সিজন, যা ২০২৪ সালে ৭৮৮ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয়।
গত শনিবার মগবাজারের ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন কোনাল। এ সময় পরিচালক হাসান রেজাউলসহ নাটকটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু।
পরিচালক হাসান রেজাউল বলেন, ‘গানটির প্রতি সুবিচার কোনালই করতে পারবেন। তাই আমরা অন্য কাউকে ভাবিনি।’ তিনি বলেন, ‘এবারও গ্রামের গল্প থাকছে। প্রেম-ভালোবাসা, পারিবারিক সংকট ও গ্রামের রাজনীতি এবং নতুন করে যুক্ত হচ্ছে যাত্রাপালা।
শান্তা / এমএসএম
দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার
কোনাল আবার বকুলপুরে
‘অন্তরঙ্গ দৃশ্যে আমার খুব অস্বস্তি হয়’নীহারিকা
তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের
এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক
আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত
ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত