দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?
সামাজিক মাধ্যমে একটি ছবি ঘিরে গত কয়েক দিন ধরেই চর্চা তুঙ্গে। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে সময় কাটাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, আর হাঁটুর ওপর হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তা। অসম বয়সী এই দৃশ্য দেখে নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে, তবে কি নতুন করে সংসার শুরু করলেন মামুনুর রশীদ? সেই গুঞ্জনে ঘি ঢালেন নবাগত সেই অভিনেত্রী। তার কথায়, ‘আমরা হ্যাপিলি ম্যারিড’।
তবে সম্পর্কের এই ঘোষণার আড়ালে উঁকি দিচ্ছে এক ভিন্ন বার্তা, যা নিয়ে তীব্র সমালোচনা ও ‘স্ট্যান্টবাজি’র অভিযোগ উঠছে।
ধারণা করা হচ্ছে, ‘আমরা ভাইরাল’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকের প্রচারণামূলক স্ট্যান্টবাজি। তবে নাটকের প্রচারের জন্য বাস্তব জীবনে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে ইতিবাচকভাবে নেননি নেটিজেনরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, নাটকের বিষয় ‘ভাইরাল সংস্কৃতি’র বিরুদ্ধে হলেও প্রচারে স্ট্যান্টবাজির আশ্রয় নিতে হলো! এছাড়াও বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ব্যাপারটাকে নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে কেন জড়িয়ে নিলেন, তা নিয়ে অনেকে প্রশ্ন ছুঁড়ে হতাশা প্রকাশ করেছেন।
নির্মাতাসূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ার প্রভাব ও এর নেতিবাচক দিকগুলোকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক ‘আমরা ভাইরাল’। আল আমিন স্বপনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। গল্পের প্রয়োজনেই হাঁটুর বয়সী প্রিসিলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন মামুনুর রশীদ। এরপর কেবল অনলাইনে ভাইরাল হওয়ার নেশায় কনটেন্ট তৈরি করতে গিয়ে তাদের জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে।
নাটকটির সামাজিক বার্তা প্রসঙ্গে পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ‘ইদানীং ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামছে এবং সমাজে এর কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, তা হাস্যরসের মোড়কে ফুটিয়ে তোলা হয়েছে। অনলাইনে ৯০ শতাংশ ভাইরালই নেতিবাচক, তবে যারা ইতিবাচক প্রভাব ফেলছেন, তাদের অবদানও আমরা তুলে ধরেছি।’
‘আমরা ভাইরাল’ ধারাবাহিকে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু, আহসান কবিরসহ একঝাঁক তারকা।
ছবি ও মন্তব্য নিয়ে তৈরি হওয়া সব বিতর্ক আর কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় আসছে নাটকটি। আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে ‘আমরা ভাইরাল’। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে দর্শক দেখতে পাবেন আলোচিত এই ধারাবাহিকটি।
aliul / aliul
দুই কোটির সিনেমার ২০০ কোটি আয়, নেপথ্যে ‘ভক্তি’ এবং অন্য যেসব কারণ
তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে
দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?
কনসার্টে দর্শক সংখ্যায় টেইলর সুইফট-এড শিরানকে পেছনে ফেললেন দিলজিৎ
দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে
সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর
আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার
কোনাল আবার বকুলপুরে
‘অন্তরঙ্গ দৃশ্যে আমার খুব অস্বস্তি হয়’নীহারিকা
তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান
তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের