নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি আদর্শ হতে পারে
নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’–এর অফিশিয়াল থিম সং গাইলেন ফাতিমা তুয যাহরা ঐশী। ‘লড়াকু নারীর চোখে স্বপ্ন/ আগামীর বিশ্ব জয়/ গোল গোল গোল হবে নিশ্চয়’—গীতিকার কবির বকুলের এমন কথায় সুর দিয়েছেন আদিব কবির। রাজধানীর একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ড হয়েছে।
সংগীতশিল্পী ঐশী প্রথম আলোকে বলেন, ‘গানটির প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে যাই। গানটি আমার খুব পছন্দ হয়েছে। নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি আদর্শ হতে পারে।’
‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওয়ান স্টার তালিকাভুক্ত সম্ভাব্য ৩৭টি নারী ফুটবল একাডেমি নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই ছয়টি অঞ্চল থেকে আটটি দল নিয়ে আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টের নিবন্ধন কার্যক্রমে ফুটবল ম্যাচ চলাকালে গানটি বাজানো হবে।
শান্তা / শান্তা
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!