ব্রেকআপের পর ঐশ্বরিয়ার কাণ্ড
প্রেম ভাঙার পর জীবনটা যখন কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছিল, ঠিক তখন নিজেকেই দিলেন বড়সড় উপহার। ২০২৪ সালে ৮০ লাখ টাকায় বিলাসবহুল গাড়ি কিনেছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। সম্প্রতি সেই গাড়ি কেনার নেপথ্যের গল্পই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানান, কোনো বিশেষ মানুষের দেয়া উপহার নয়, নিজের উপার্জনের টাকাতেই গাড়িটি কিনেছিলেন তিনি। ‘আশা’ ছবির প্রচারে টেলিভিশন সঞ্চালক রঞ্জিনী হরিদাসের সঙ্গে কথোপকথনে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা বলেন ঐশ্বরিয়া।
কিন্তু প্রেম ভাঙার পর গাড়ি কেনার মতো কাণ্ড কেন ঘটিয়েছিলেন তিনি? অভিনেত্রীর কথায়, সেই সময় তিনি একটি কঠিন ব্রেকআপের মধ্যদিয়ে যাচ্ছিলেন। নিজেকে নতুন করে গুছিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে, কয়েকটি কাজ থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময়ের কথা তার ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু জানতেন। আর সেই সময়ই নিজের জন্য কিছু একটা করার সিদ্ধান্ত নেন ঐশ্বরিয়া। তিনি জানান, গাড়ির প্রতি তার বরাবরই ভালোবাসা রয়েছে। তাই অন্য কোনো দামি উপহারের বদলে নিজের জন্য একটি রেঞ্জ রোভার ইভোক গাড়ি কেনেন।
আরও বিশেষ করে তুলতে চেয়েছিলেন দিনটিকেও। ১৪ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে’তেই গাড়িটির ডেলিভারি নেয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। অভিনেত্রী জানান, নিজের কঠিন সময় পেরিয়ে নিজেকেই নিজের সাফল্যের স্বীকৃতি দেয়ার একটি উপায়ও ছিল এই গাড়ি।
শান্তা / শান্তা
নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা
এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে
এবার সুপারহিরো ছবিতে আমির খান!
প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল
আটলান্টিক পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা.
ব্রেকআপের পর ঐশ্বরিয়ার কাণ্ড
বারো মাস গানের সঙ্গেই থাকি
এ কোন দীপা খন্দকার