জবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগে পিএইচডি এর উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'Determining the Impact of Forced Rohingya Migration in Tourism at Cox’s Bazar, Bangladesh' বিষয়ের ওপর সেমিনারটি অনুষ্ঠিত হয়। পিএইচডি’র গবেষক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ভূগোল ও পরিবেশ বিভাগের কক্ষে সেমিনার শুরু হয়। সেমিনারে পিএইচডি গবেষক মো. মহিউদ্দিন বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন অঞ্চল। জেলার অনেক মানুষের অর্থনৈতিক ও সামজিক অবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভর করে এই পর্যটন শিল্পের উপর। কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা আসার কারণে এর উপর ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব অনেক বেশি। বিশেষ করে বন উজাড়, পানি দূষণ, বায়ু দুষণ। অর্থনৈতিক প্রভাব বিশেষ করে, দ্রব্যমূল্য বৃদ্ধি, পর্যটন শিল্পে কর্মসংস্থান হারানো এছাড়া সামাজিক প্রভাব বিশেষ করে নিরাপত্তা সংকট, মাদক ব্যবসা, অপহরণসহ অন্যান্য প্রভাব যা পর্যটন শিল্পের উপর হুমকি।
তিনি আরো বলেন, আমার গবেষণার বিষয় হলো রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে কক্সবাজার এলাকায় পর্যটন শিল্পের উপর কি ধরনের প্রভাব পড়েছে তার একটি সমীক্ষা করা এবং দেশের পলিসি মেকারদের একটি সাজেশন্স দেয়া যাতে তারা রোহিঙ্গাদের ব্যাপারে সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। আমাদের গবেষণায় প্রাথমিক ও গৌণ উভয় ধরণের তথ্যই ব্যবহার করা হবে। বিভিন্ন গবেষক ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের পরামর্শ ও প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করেন তিনি যা গবেষণাকে সম্মৃদ্ধ করবে।
বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মাদ আব্দুল কাদের-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিএইচডি’র তত্বাবধায়ক অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, পরিসংখ্যান বিভাগের সিনিয়র অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল আমীন হক, ড. নিগার সুলতানা, হাসিনা আক্তার, সহকারী অধ্যাপক এনএম রিফাত নাসের, মো. আশ্রাফ উদ্দীন, শাহানা সুলতানা, ছামিনা বেগম, নাহরিন জান্নাত, সহকারী প্রক্টর আব্দুল্লাহ মাহফুজ, কাজী নূর হোসেন মুকুল, নিউটন হাওলাদার ও কাজী ফারুক হোসেনসহ অন্যান্য গবেষকবৃন্দ ।
এমএসএম / এমএসএম
কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা
জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
Link Copied