ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধু ও শেখ রাসেলকে হত্যা করেছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১৮-১০-২০২১ রাত ৯:২৪
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, দেশের সমৃদ্ধি ও অগ্রগতি পছন্দ করেনি  সেই স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্যসহ শেখ রাসেলকে হত্যা করেছে। এই চক্র এখনও ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। 
 
তিনি বলেন, শেখ রাসেল সকল শিশুর প্রতিচ্ছবি।  তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের শিশু- কিশোরদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার দীক্ষা নিতে হবে যা দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখবে। 
 
প্রতিমন্ত্রী আজ বিকেলে ঢাকা পিটিআই প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম। বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমান,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা