ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ক্লিন ফিডেই সম্প্রচারে আসছে চ্যানেলগুলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২১ দুপুর ১১:১৪

ক্লিন ফিডেই (বিজ্ঞাপনমুক্ত) একে একে সম্প্রচারে ফিরছে বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো। অথচ গত ১ অক্টোবর পরবর্তী সময়ে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতারা বারবার বলেছেন, ক্লিন ফিডে চ্যানেল প্রচার করা সম্ভব নয়। এ দাবি তুলে ওই সময়ে কোয়াব ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ রাখে। অথচ টেলিভিশন সংশ্লিষ্টরা বারবার বলেছেন, ক্লিন ফিডেই অনুষ্ঠান সম্প্রচার সম্ভব, যেটা পরবর্তীতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে অ্যাটকোর (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) সহ-সভাপতি মোজাম্মেল হক বলেছিলেন, ক্লিন ফিড সম্ভব এবং প্রযুক্তিগতভাবেই সম্ভব।

এ বিষয়ে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ জানান, যেসব স্যাটেলাইট চ্যানেল ক্লিন ফিড হিসেবে সম্প্রচার হচ্ছে সেগুলো পরীক্ষামূলক। আমরা চালিয়ে দেখছি কোনো বিজ্ঞাপন আসে কি-না। যদিও কোনো বিজ্ঞাপন আসছে না, তবুও একটা আশঙ্কা থেকে যায়। এটা চেক করে দেখা হচ্ছে।

জি বাংলা, স্টার জলসা সম্প্রচারে এলো। সনি, কালার্স ইত্যাদি চ্যানেল কবে আসছে- ‍এ বিষয়ে আনোয়ার পারভেজ জানান, কবে আসবে সেটা এখনই বলা সম্ভব নয়। ব্রডকাস্ট কর্তৃপক্ষ এখনো আমাদের কিছু বলেনি। যারা ক্লিন ফিড দিয়েছে তাদেরটা আমরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার করছি।

বিজ্ঞাপন বন্ধ করে ক্লিন ফিড কোয়াব ম্যানুয়ালি করছে নাকি ক্লিন ফিডই আসছে- এ বিষয়ে আনোয়ার পারভেজ জানান, আমরা কিছুই করছি না। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষই করে দিচ্ছে। আমরা শুধু নেটওয়ার্কে চালু রেখেছি।

কোয়াব সভাপতি আনোয়ার পারভেজ ‍এর ‍আগে বলেছিলেন, ক্লিন ফিড সম্ভব নয়। এ কারণে আমরা কোনো চ্যানেল চালাতে পারছি না। আমরা ক্লিন ফিড চালাতে পারব না। তাই ক্যাবল টিভির সম্প্রচার বন্ধ রেখেছি। যতদিন বিষয়টির সুরাহা না হচ্ছে ততদিন সম্প্রচার বন্ধ থাকবে। অথচ কোয়াবের নেটওয়ার্কের মাধ্যমেই এখন একে একে ক্লিন ফিড নিয়ে ফিরছে জি বাংলা, স্টার জলসা ইত্যাদি।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর কোয়াবের (ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদস্যরা ও ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) অপারেটররা দেশে ক্যাবল টিভির সম্প্রচার বন্ধ রাখে। স্যাটেলাইট চ্যানেল বিজ্ঞাপন মুক্ত (ক্লিন ফিড) রাখার বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করলে স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ ছিল। ক্লিন ফিড দেয়ার পরই একেক করে চ্যানেলগুলো সম্প্রচারে ফিরছে।

জি বাংলা সম্প্রচারে ফেরার (১৫ অক্টোবর) পরদিনই ফিরল স্টার জলসা। চ্যানেলটি বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) প্রচার করছে। গত শনিবার রাত থেকেই চ্যানেলটি অনুষ্ঠান সম্প্রচার করছে।

ডিটিএইচ আকাশ সূত্রে জানা গেছে, প্রায় ১৬টি চ্যানেল ক্লিন ফিড হিসেবে সম্প্রচারিত হচ্ছে। এ সংখ্যা শিগগিরই আরো বাড়বে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ক্লিন ফিডে প্রচারিত হচ্ছে জি বাংলা, স্টার জলসা, বিবিসি, সিএনএন, আলজাজিরা এইচডি, ডয়েচে ভেলে, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র‌্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, আল সুন্না, ট্রাভেল এক্সপি, এইচবিও ও দূরদর্শন।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা