ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২১ রাত ১২:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের একটি কক্ষে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রদীপ্ত ব্লকের ৮০৬ নম্বর রুম থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সুফিয়া কামাল হলের ১০ তলা ভবনের ১০ম তলায় আগুনের ঘটনা ঘটে। 

প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু বলেছেন, শিক্ষার্থীদের হল থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯টা ১৪ মিনিটে আগুনের সংবাদ ফায়ার সার্ভিসে আসে। ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ১৮ মিনিটে এবং আগুন নিয়ন্ত্রণে আসে ৯টা ২৩ মিনিটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, ৯টা ১৪ মিনিটে হলের একটি কক্ষে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত বলে ধারণা করছি। আমাদের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল