জবিতে সশরীরে ক্লাস শুরু বৃহস্পতিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ও প্রয়োজন সাপেক্ষে তত্ত্বীয় ক্লাস গ্রহণের জন্য বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, চলমান তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরপরই একটানা ব্যবহারিক ক্লাস নিয়ে পরীক্ষা হবে। যেসব বিষয়ের তত্ত্বীয় ক্লাস ব্যবহারিক ক্লাসের মতোই সশরীরে উপস্থিত থেকে করা অপরিহার্য, সেসব বিষয়ের ক্লাসও উক্ত তারিখ থেকে শুরু করা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক সকালের সময়কে বলেন, চলমান পরীক্ষার ক্লাসগুলো আমরা অনলাইনে শেষ করেছি। কিন্ত ব্যবহারিক ক্লাস বিশেষ করে বিজ্ঞান অনুষদের অনলাইনে নেওয়া সম্ভব না। এ ছাড়া কিছু বিভাগের তত্ত্বীয় ক্লাসও সশরীরে নেওয়া প্রয়োজন। সেভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করতে বলা হয়েছে। বর্তমান পরীক্ষা শেষে পরবর্তী সেমিস্টারেরও ক্লাস শুরু হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন