ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৩৩

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের দিকে যাওয়া একটি বিমান গত বুধবার ছিনতাইয়ের চেষ্টা হয়। অভিযোগ উঠেছে, ক্যাপ্টেন পাইলটকে আঘাত করে তার কো-পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন।

ওইদিনই এ নিয়ে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ বক্তব্য আবারও নতুন করে আলোচিত হচ্ছে।

ট্রাম্প সাংবাদিকদের জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ ঘটনা নিয়ে তার দীর্ঘ আলাপ হয়। এ সময় নেতানিয়াহু তাকে জানান এক পাইপ মিস্ত্রি বিমানটিকে বিধ্বস্ত হওয়া থেকে বাঁচিয়েছে। যার বিমান চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই।

ওই পাইপ মিস্ত্রির নাম ইয়ানিভ হাইয়ুন। বিমান ছিনতাই চেষ্টার পর ইসরায়েলে ফিরে নেতানিয়াহুর সঙ্গে তিনি দেখা করেছিলেন। এ সময় ইয়ানিভ নেতানিয়াহুকে বলেন, যখন বিমানটি খাড়াখাড়িভাবে নিচের দিকে নেমে যাচ্ছিল, তখন হামলাকারী কো-পাইলটকে সরিয়ে তিনি পাইলটের আসনে বসেন এবং বিমানের কন্ট্রোলটি উপরের দিকে টান দেন। এতে করে বিমানটি সোজা হয়ে বিধ্বস্ত হওয়া থেকে বেঁচে যায়। নেতানিয়াহুকে ইয়ানিভ হাইয়ুন আরও জানান, টিভিতে বিমান বিধ্বস্তের শো দেখে তিনি বিমান চালনা শিখেছেন।

তার এ গল্প ট্রাম্প অবশ্য পুরোপুরি বিশ্বাস করেননি। তিনি নিশ্চিত করে বলেননি ওই পাইপ মিস্ত্রিই বিমানটিকে রক্ষা করেছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ওই ব্যক্তি (মিস্ত্রি) চিৎকার শুনতে পান এবং গিয়ে দেখেন কী হচ্ছিল। বিমানটি অবিশ্বাসরকমভাবে নিচে নেমে আসছিল। কখনো বিমান না চালানো এ ব্যক্তি বিমানের কন্ট্রোল হাতে নেন এবং এটি উপরের দিকে টান দেন, আর বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিকে সোজা করে ফেলেন।”

তবে এ তথ্য নেতানিয়াহু দিয়েছেন বলে সঙ্গে সঙ্গে জানান ট্রাম্প। তিনি বলেন, “এটি হলো ঘটনা যা আমি শুনেছি। আমি জানি না এটি সত্য কি না, কিন্তু এ গল্প আমি নেতানিয়াহুর কাছে শুনেছি।”

পরবর্তীতে বিমানে থাকা অফ ডিউটি পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নিয়ে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করান বলে জানান ট্রাম্প।

সূত্র: ইয়েনেত

aliul / aliul

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর