করোনায় বিশ্বে আরো সাড়ে ৭ হাজার মৃত্যু
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৩২ জন। আর ভাইরাস থেকে সেরে উঠেছেন তিন লাখ ৮৯ হাজার ৩১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয় ও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬২ হাজার ৪৬৮ জন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৪৯ লাখ ৩৭ হাজার ৪১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৬ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৬৩ হাজার ৬০৭ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ও মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৬০ লাখ ৮২ হাজার ৭০ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৫১ হাজার ৬৯২ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত তিন কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৮৪৪ জনের। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৮১ জন।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৯ জনের। এর মধ্যে ছয় লাখ চার হাজার ৩০৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন দুই কোটি আট লাখ ৬১ হাজার ৫৫ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৯১ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন। অন্যদিকে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।
জামান / জামান
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া