৩১ অক্টোবর প্রাথমিকের অফিসে ই-ফাইলিং শুরু
আগামী ৩১ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ১ হাজার ৭০০ অফিসে শতভাগ ই-ফাইলিং চালু হচ্ছে। কিছু জরুরি ফাইল ছাড়া সবই ই-ফাইলিং কার্যযক্রমের আওতায় চলবে। প্রাথমিকের বিভিন্ন অফিসে ই-ফাইলিং কার্যক্রম শুরুর পর চলতি বছরের জুনে অধিদফতর থেকে বলা হয়েছিল, ২০২২ সালের জানুয়ারি থেকে শতভাগ ই-ফাইলিং ব্যবস্থায় যাওয়া সম্ভব হবে। সময়সীমার দুই মাস আগেই তা শুরু হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, মুজিববর্ষে শতভাগ অফিস ই-ফাইলিংয়ের আওতায় আনতে পারছি। দেশের সকল অফিসার-স্টাফকে প্রশিক্ষণ দিয়েছি। ডিজিটাল সিস্টেমে ফাইল ট্রান্সফার ও যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত সংক্রান্ত কিছু নথি এবং এজি (অডিটর জেনারেল) অফিসের ফাইল- যেগুলোতে স্বাক্ষর থাকা জরুরি, সেগুলো হার্ডকপিতেই থাকবে। এ ছাড়া প্রজেক্টের কিছু কাজও হার্ডকপিতে রাখতে হবে।’
অধিদফতরের আওতায় ১ হাজার ৭০০ অফিসে ই-ফাইলিংয়ের কাজ আগে থেকেই শুরুর প্রক্রিয়া নেওয়া হয়েছিল। অ্যানালগ পদ্ধতিতে সময় নষ্ট হয় বেশি। হাতে হাতে না পৌঁছালে সচিবালয়ে একটি ফাইল যেতে লেগে যায় এক সপ্তাহ। ই-ফাইলিংয়ে সেটা হয়ে যাবে কয়েক সেকেন্ডে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে দেশের ১ হাজার ৭০০টি অফিসকে পেপারলেস করার উদ্যোগ নেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। তার নির্দেশনায় দেশের বিভিন্ন বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা শিক্ষা অফিসাররা ই-ফাইলিং চালুর উদ্যোগ নেন। মাঠ পর্যায়ের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রথম দিকে ই-ফাইলিংয়ের আওতায় আনা হয়। এরপর উপজেলা ও থানা শিক্ষা অফিস, উপজেলা ও থানা রিসার্চ সেন্টারসহ অধিদফতরের সব অফিসে ই-ফাইলিং শুরু করতে প্রশিক্ষণ দেওয়া হয়। এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতার হার্ডকপির আবেদন স্ক্যান করে ই-ফাইলে নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা তার মতামত দিতে পারবেন ই-নথির মাধ্যমে।
অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিভাগীয় উপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেবা পাওয়া সহজ করতে বিদ্যালয়ের নিজস্ব ইমেইল আইডি খোলার নির্দেশ দিয়েছেন। সরকারি আদেশ, প্রজ্ঞাপন, অধিদফতরসহ বিভাগীয় নির্দেশনা ওই ইমেইলে পাঠানো হবে।
জামান / জামান
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড