স্বামীর জন্মদিনে খোলা চিঠি অপরাজিতার
ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে ভালোবাসর প্রিয় মানুষ অতনুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়ে আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। স্বামীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জীবনসঙ্গীর প্রতি নিজের মুগ্ধতা, তার ব্যক্তিত্বের নানা দিক এবং তার কাছ থেকে প্রতিনিয়ত শেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
অতনুর ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরে অপরাজিতা জানিয়েছেন, বছরের পর বছর নিজের আদর্শ, বিশ্বাস ও সংকল্পে অবিচল থাকা তার স্বামীর অন্যতম বড় গুণ। অন্যের জীবনকে নিজের মাপকাঠিতে বিচার না করা, মানুষের স্বাধীনতা ও সিদ্ধান্তকে সম্মান জানানো এবং অন্যায়ের সঙ্গে আপস না করার মানসিকতাও তাকে মুগ্ধ করে।
স্বামীর সেবামূলক মনোভাবের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, ‘কোনো ধরনের প্রচার কিংবা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই মানুষের পাশে দাঁড়ান অতনু। অনেক মানুষকে নিজের হাতে গড়ে তুলেছেন তিনি, নীরবে সহায়তা করেছেন তাদের এগিয়ে যাওয়ার পথে। এসব অবদানের হিসাব রাখার প্রয়োজনও কখনো অনুভব করেননি অতনু।’
স্বামীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপরাজিতা লিখেছেন, অতনুর প্রতি তার ভালোবাসার পাশাপাশি রয়েছে অপরিসীম শ্রদ্ধা। অভিনেত্রীর কথায়, ‘ঊনত্রিশ বছর পরেও তোমাকে শুধু ভালোবাসি না, তোমাকে গভীরভাবে শ্রদ্ধা করি।’
aliul / aliul
প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!
‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
স্বামীর জন্মদিনে খোলা চিঠি অপরাজিতার
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ধূসর চুলেই নতুন লুকে আমির খান
সালমান খানকে আদালতের নোটিশ
এখনো সিনামার দাগ বয়ে বেড়াচ্ছি : শাবনাজ
‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন ইবরার টিপু
তমার প্রশংসায় পঞ্চমুখ রাফী
নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা
অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ!
কখনো অভিনেত্রী হতে চাইনি