ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ‘কৌশলী’ আহ্বান
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বড় পর্দায় অভিনয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির পর এবার নতুন মাধ্যমে যুক্ত হলেন। ভক্তদের সঙ্গে যোগাযোগের পরিসর আরও বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।
আবেদনময়ী ছবি প্রকাশ করে ক্যাপশনে ভক্তদের মন্তব্যের ঘর দেখার অনুরোধ জানান ফারিয়া। তার এমন ইঙ্গিতপূর্ণ আহ্বানের পর পোস্টটি ঘিরে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। আবেদনময়ী ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে দিয়েছেন কৌশলী আহ্বান—‘দয়া করে মন্তব্যের ঘর দেখেন।’
মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন। নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন নুসরাত, তা নিয়ে এখন অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চ্যানেলটির মাধ্যমে ভক্তদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন অশোক পতি। পরের বছর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ।
‘বাদশা: দ্য ডন’ নুসরাতের অভিনয়জীবনে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন তিনি।
aliul / aliul
ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’
নতুনদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিচালক আবুল কাশেম মন্ডল: লক্ষ্য আগামীর সুপারস্টার তৈরি
ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ‘কৌশলী’ আহ্বান
ঢাকায় মুগ্ধতা ছড়িয়ে এবার চট্টগ্রামে বাপ্পার একক কনসার্ট
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর
৫৩ পেরিয়ে ঐশ্বরিয়া, তার সম্পদের পরিমাণ কত?
‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা
হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস
নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান