ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নতুনদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিচালক আবুল কাশেম মন্ডল: লক্ষ্য আগামীর সুপারস্টার তৈরি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:২৭

আজকের নতুন, ভবিষ্যতের সুপারস্টার’—এমন প্রত্যয়কে সামনে রেখে নতুন মুখ ও নতুন জুটিকে প্রাধান্য দিয়ে একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন পরিচালক মো. আবুল কাশেম মন্ডল। প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি নবাগত শিল্পীদের সুযোগ তৈরি করে দেওয়া এবং তাঁদের মধ্য থেকেই আগামীর সম্ভাবনাময় চলচ্চিত্র তারকা গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন এই নির্মাতা।

২০১৪ সালে ‘ক্ষণিকের ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় যাত্রা শুরু করেন আবুল কাশেম মন্ডল। এরপর নির্মাণ করেন ‘প্রেতাত্মা’ ও ‘পরানের প্রিয়া’। চলচ্চিত্র দুটির নির্মাণকাজ সম্পন্ন হলেও তা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। পরবর্তীতে ২০২১ সালে নতুন জুটি নিয়ে মুক্তি পায় তাঁর পরিচালিত ‘হৃদয়ের আঙিনায়’। এরপর আরেকটি নতুন জুটিকে নিয়ে নির্মাণ করেন ‘এক বিন্দু ভালোবাসা’, যা মুক্তির অপেক্ষায় রয়েছে।

নতুন শিল্পীদের নিয়ে কাজ করার ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই পরিচালক। এ বছর মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ‘ভালোবাসি হয়নি বলা’। এ ছাড়া গত ৩০ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর আরেক ছবি ‘পোড়া প্রেম’।

বর্তমানে ‘খোকন’ ও ‘নীল দৃষ্টি’ নামে দুটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আবুল কাশেম মন্ডল। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর আরেকটি চলচ্চিত্র ‘প্রেম প্রার্থনা’, যা খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করা হচ্ছে।

পরিচালক জানান, আগামী ৫ নভেম্বর থেকে টানা ‘নীল দৃষ্টি’ চলচ্চিত্রের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নবাগত নাবিল খানের। পাশাপাশি ‘ভালোবাসি হয়নি বলা’ ও ‘খোকন’ চলচ্চিত্রের নায়ক শেখ রিফাতও এতে অভিনয় করছেন। রোমান্টিক গল্পের সঙ্গে ট্রায়াঙ্গেল থ্রিলারের সমন্বয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটির প্রেক্ষাপট। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের কোরবানির ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রে নবাগতদের নিয়মিত সুযোগ তৈরি ও প্রতিভা বিকাশের ক্ষেত্র গড়ে তোলার এ প্রয়াস আবুল কাশেম মন্ডলের নির্মাণে এনেছে ভিন্ন মাত্রা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, দেশের চলচ্চিত্রাঙ্গনে নতুন প্রতিভার আগমন অত্যন্ত ইতিবাচক। তবে ভালো গল্প ও অভিনয়চর্চার মধ্য দিয়ে দর্শকের গ্রহণযোগ্যতা পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

পরিচালক আবুল কাশেম মন্ডল আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গল্প ও জুটিকে নিয়ে নিরন্তর কাজের মাধ্যমে তাঁর হাত ধরে গড়ে ওঠা শিল্পীরাই একদিন দেশের চলচ্চিত্রের নেতৃত্ব দেবেন এবং আগামীর সুপারস্টার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন।

এমএসএম / aliul

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

নতুনদের নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিচালক আবুল কাশেম মন্ডল: লক্ষ্য আগামীর সুপারস্টার তৈরি

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ‘কৌশলী’ আহ্বান

ঢাকায় মুগ্ধতা ছড়িয়ে এবার চট্টগ্রামে বাপ্পার একক কনসার্ট

ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর

৫৩ পেরিয়ে ঐশ্বরিয়া, তার সম্পদের পরিমাণ কত?

‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা

হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়

ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী

প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’