কাঁধখোলা পোশাকে যেন এক অচেনা সাদিয়া আয়মান!
বিউটি আর ফ্যাশনের মিশেলে প্রায়ই নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার যেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে যোগ করলেন ভিন্ন এক মাত্রা।
চেনা ছকের বাইরে গিয়ে ছড়িয়ে দিলেন খানিক উষ্ণতা; নতুন লুকে ফ্রেমবন্দি হওয়া এই সাদিয়া আয়মান যেন এবার খানিকটা অচেনা।
সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ গ্ল্যামারাস ছবি ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে চমৎকার একটি অফ-শোল্ডার সাদা টপস এবং কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে বেশ স্টাইলিশ মেজাজে দেখা গেছে।
এছাড়াও তার হাতে মানানসই ব্র্যান্ডেড ব্যাগ এবং খোলামেলা চুলে তার এই আত্মবিশ্বাসী লুক মুহূর্তেই সাড়া ফেলেছে ফ্যাশনপ্রেমীদের মাঝে।
নিজের এই নতুন রূপের সঙ্গে মিল রেখে ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’, অর্থাৎ, ‘জীবনটা রানওয়ে আর ছড়িয়ে দিচ্ছি রূপের দ্যুতি।’
ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের নানা প্রশংসামূলক মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। নেটিজেন ও অনুরাগী থেকে শুরু করে ফ্যাশনিস্তাদের অনেকেই তার এই গ্ল্যামারাস ও নান্দনিক অবতারের ভূয়সী প্রশংসা করছেন।
aliul / aliul
পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
পৌরাণিক গল্পে রজতাভ দত্ত!
এবার রাফীকে নিয়ে যা লিখলেন তমা
কাঁধখোলা পোশাকে যেন এক অচেনা সাদিয়া আয়মান!
৫ বছর পর একসঙ্গে ন্যান্সি ও জাহিদ নিরব
হাসানের তোপ সামলে ইতিহাস গড়েছেন রহমত শাহ
নায়িকার ‘আপত্তিকর’ ছবি তোলা নিয়ে সালমানের হুঁশিয়ারি
‘চাচ্চু’ শাকিবের সঙ্গে দীঘির দেখা হলো কোথায়?
দুই ‘এবি’র জন্মদিন আজ
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা
প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!
‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার