ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এবার রাফীকে নিয়ে যা লিখলেন তমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ৪:২১

একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে অভিনয়শিল্পীর দক্ষতার পাশাপাশি পরিচালকের দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। ‘আমলনামা’য় অভিনয়ের স্বীকৃতি হিসেবে পুরস্কার হাতে পেয়ে পরিচালক রায়হান রাফীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলেন অভিনেত্রী তমা মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পাওয়া এই স্বীকৃতিতে আনন্দিত অভিনেত্রী কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রায়হান রাফীকে। তার মতে, পরিচালকের সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গিই চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সহায়তা করেছে।

রাফীর সঙ্গে ছবি পোস্ট করে তমা লিখেছেন, ‘২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিচালক রায়হান রাফীর প্রতি, যার সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি ‘আমলনামা’য় আমার চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে।’

তার কথায়, ‘আমার ওপর আস্থা রাখা, চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা দেওয়া এবং এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি এবং ‘আমলনামা’ টিমের প্রত্যেক সদস্যের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই অর্জন সবসময় আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।’

তমার এই বক্তব্যে ‘আমলনামা’ নির্মাণে রায়হান রাফীর অবদান এবং পুরো দলের প্রতি তার কৃতজ্ঞতার বিষয়টি উঠে এসেছে। পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি চরিত্রটি নির্মাণের পেছনে পরিচালকের ভূমিকার কথাও স্মরণ করেছেন অভিনেত্রী।

aliul / aliul