ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পৌরাণিক গল্পে রজতাভ দত্ত!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৫:৩৮

নতুন সিনেমায় আসছেন ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। পুরাণ, ইতিহাস, অভিশাপ আর বিজ্ঞানের মেলবন্ধনে নির্মিত সেই সিনেমার নাম ‘স্যমন্তক’। ছবির মুখ্য ভূমিকাতে দেখা যাবে অভিনেতাকে। 

সদ্য মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। স্যমন্তক মণির রহস্যকে এই সিনেমায় আনা হবে। প্রচলিত পৌরাণিক বিশ্বাস, তার অলৌকিক শক্তি এবং এক প্রাচীন রহস্যের সন্ধান করতে করতেই এগিয়ে যাবে সিনেমা। 

ছবির গল্প অনুযায়ী, সিনেমাটির সময়কাল ২০৪৯ সাল। নতুন করে শুরু হয়েছে, স্যমন্তক মণির খোঁজ। একদিকে বিজ্ঞানীরা এই রহস্যময় রত্নের শক্তির উৎস খুঁজতে ব্যস্ত, অন্যদিকে অন্ধকার শক্তির অনুসারীরাও মরিয়া হয়ে উঠেছে মণিটির ক্ষমতা পুনরুদ্ধার করতে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, বর্তমানে মানুষ পৌরাণিক গল্প পর্দায় দেখতে ভালবাসেন, সেই কারণে এই ছবিও সাফল্য পাবে বলে মনে করছেন নির্মাতারা। পুরাণের বিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের বিজ্ঞান এবং অশুভ শক্তির লড়াই ফুটে উঠবে এই সিনেমা জুড়ে। পুরো সিনেমায় এআই এবং গ্রাফিক্সের প্রচুর কাজ রয়েছে। স্যমন্তক মণির রহস্যের আড়ালে কি লুকিয়ে আছে, সেই উত্তর খুঁজতেই এগিয়ে যাবে নতুন এই সিনেমার গল্প।

রজতাভ দত্ত ছাড়াও সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌমী দত্ত রায়, সৌরভ কে দাস, মৌবনী দলুই এবং দীপ্যমান দত্তকে। ছবিটি পরিচালনা করছেন, সৌরভ কে দাস। প্রযোজনা করেছেন প্রযোজক ঝুমা পাল। ইকুইনক্স ফিল্ম সিটির প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি।

aliul / aliul