কবিতাই রুখতে পারে সন্ত্রাস: কুবি শিক্ষক
কবিতাই রুখতে পারে সন্ত্রাস, একটি কবিতাই হতে পারে একটি ইতিহাস।' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র আবৃত্তি সংগঠন অনুপ্রাসের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান 'সাম্প্রদায়িকতার প্রতিবাদে কবিতা' শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।
বৃহষ্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুপ্রাসের সভাপতি সানজিদা ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান সে সময় বলেন, 'কুমিল্লার পূজা মণ্ডপে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এটা সন্ত্রাস। কবিতাই রুখতে পারে সন্ত্রাস, একটি কবিতাই হতে পারে একটি ইতিহাস। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বো কবিতার মাধ্যমে।'অনুষ্ঠানের প্রধান অতিথি 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'কোন ধর্মেই অন্যকে আঘাত করার কথা উল্লেখ নেই। তবুও এরকম ঘটনা ঘটছে। প্রতিবাদ মানেই গাড়ি ভাঙচুর, বিশৃঙ্খলা না। এভাবেও প্রতিবাদ হয়। একটি দেশ একটি সমাজ সন্ত্রাসীরা নষ্ট করতে পারে না। নষ্ট করে যারা এসব সহ্য করে।'
এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানান। শুধু শিক্ষার্থীরা না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কবিতা আবৃত্তি করেন। শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম.আনিসুল ইসলাম কবিতা আবৃত্তি করেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরীর একটি কবিতা বাজিয়ে শোনানো হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: শামীমুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃমোকাদ্দেস-উল-ইসলাম ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied