মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর মুগদা থানার মান্ডা বড়পাড়া এলাকায় নিজ বাসার ছাদ থেকে কবুতর ধরতে গিয়ে নিচে পড়ে রোহিত (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে মান্ডা বড়পাড়া এলাকার শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন নিজ ভবনের ছাদেই এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোহিত পেশায় একজন কবুতর ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম শহর আলী। তিনি পরিবারের সঙ্গেই ওই বাসায় বসবাস করতেন।
নিহতের স্বজন রিয়াদ হোসেন জানান, রোহিত পেশায় কবুতর ব্যবসায়ী হওয়ায় সারাক্ষণ কবুতর নিয়েই ব্যস্ত থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় ৫ তলার ছাদে কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।
aliul / aliul
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে
মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'
সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক
রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম