ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় : উপাচার্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ২:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৬ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, এক সপ্তাহ আগের হিসাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় আসে। এখন এ হার প্রায় ৯৬ শতাংশ হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করেছি। আমাদের শিক্ষার্থীরা খুবই সচেতন। সবাই স্বেচ্ছায় টিকা নিয়েছে।

কেন্দ্র পরিদর্শন বিষয়ে তিনি বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সর্তক ও তৎপর হতে হবে।

পরের বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যান্য বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে কি না এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এবার করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা ঢাকার বাইরে পরীক্ষা নিইনি। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কষ্ট কমানো। আমাদের এ অভিজ্ঞতা সামনেও কাজে লাগবে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে তিন লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। ইতোমধ্যে ক, খ, চ ও গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষার মাধ্যমে ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা শেষ হবে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি