ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ড. দেবাশীষ সরকার বারি’র নতুন মহাপরিচালক


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৪:৩৫
স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকার-কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারি’র মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন এবং একই সাথে তিনি সদ্য অবসরপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এর স্থলাভিষিক্ত হন।    
 
এর আগে ড. দেবাশীষ সরকার বারি’র পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র,ঈশ্বরদী,পাবনা) হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, বারি, গাজীপুর এ কর্মরত ছিলেন। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালন ছাড়াও তিনি বাংলাদেশ শাক-সবজি, ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যব¯হাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুত্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প এর প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। 
 
ড. দেবাশীষ সরকার ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর লাক্ষা গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে কীটতত্ত্ব বিভাগ, বারি, গাজীপরু ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন। 
 
তিনি দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল, দৈনিক ও মাসিক পত্রিকায় নিয়মিত বিজ্ঞান গবেষণা বিষয়ক বিভিন্ন নিবন্ধ প্রকাশ করেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক এই বিজ্ঞানী জয়পুরহাট জেলায় ৩১ ডিসেম্বর ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশের কৃষকের উপযোগী জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুত্তির উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

এমএসএম / এমএসএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল