ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:১১

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রকাশিত হলো নতুন একটি ভক্তিমূলক শারদীয় গান ‘এসো মা দুর্গা’। শুক্রবার  আনুষ্ঠানিকভাবে গানটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পর থেকেই সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হচ্ছে। 

​গানটিতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উদীয়মান ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সারথী চৌধুরী। তাঁর সুমিষ্ট ও আবেগঘন গায়কী গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। 

​‘এসো মা দুর্গা’ গানটির চমৎকার কথা রচনার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের বিখ্যাত সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী। 

​বোয়ালখালীর সন্তান সারথী চৌধুরীর এই সুমধুর কণ্ঠে দেবী দুর্গার বন্দনা শুনে শ্রোতারা তাঁর ভূয়সী প্রশংসা করছেন। বোয়ালখালী তথা চট্টগ্রামবাসী এই প্রতিভাবান শিল্পীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। 

পূজার এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে শ্রোতাদের হৃদয়ে এক অপরূপ ভক্তি ও আনন্দের সঞ্চার করবে নতুন এই গানটি"—এমনটাই প্রত্যাশা গানটির গীতিকার ও সুরকার ফরিদ বঙ্গবাসীর। তিনি আরও জানান, গানটির মূল আকর্ষণ এর নান্দনিক চিত্রায়ণ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘসহ বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে ধারণ করা এই গানের দৃশ্যপট দর্শকদের মনে আলাদা এক মুগ্ধতা ছড়াবে।

এমএসএম / এমএসএম

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে