ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ
স্বল্প গতির ব্যাটারিচালিত যানবাহন (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবিতে রাজধানীতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকে সমাবেশের উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকরা জড়ো হতে থাকেন। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির ঘোষনাও আছে।
শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির মধ্যে রয়েছে—ই-রিকশা চলাচল নীতিমালার শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ধ্বংসকারী ধারা সংশোধন, সারা দেশের জন্য একক নীতিমালা প্রণয়ন, বিআরটিএর মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান এবং চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, নীতিমালায় প্রস্তাবিত নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ। বর্তমানে সড়কে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় বরাদ্দ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করা।
শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিল পরিশোধ করা বৈদ্যুতিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপনের দাবিও জানিয়েছেন তারা।
নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি করা এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ প্রদান কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ই-রিকশা বিক্রিতে সুলভ মূল্য নির্ধারণের দাবি রয়েছে।
সড়কের লেন পদ্ধতি সচল, সার্ভিস লেন, রিকশা-সিএনজি-মোটরসাইকেল স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণের দাবিও রয়েছে ১২ দফায়।
এ ছাড়া ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, বর্তমানে সচল সব গ্যারেজকে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদান এবং ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক অঙ্কের সুদে শ্রমিকদের ঋণ দেওয়ার দাবিও রয়েছে তাদের।
শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুতের দাম, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
১২ দফার শেষ দাবিতে অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা ক্ষুদ্র পুঁজি সুরক্ষিত করা এবং পর্যায়ক্রমে মানুষকে প্যাডেলচালিত বাহনের অমানবিক শ্রম থেকে মুক্ত করার কথা বলা হয়েছে।
সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নরে সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হাজারও অটোরিকশা চালকরা উপস্থিত আছেন।
aliul / aliul
'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার
ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ
যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা
জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা : রয়টার্সের এক্সক্লুসিভ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪১
রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ