ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১১:৩৪

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর এবার পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার রাত ৯টার দিকে খিলক্ষেত থানার অদূরে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণ ঘটে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন সমকালকে বলেন, ক্যান্টনমেন্ট স্টেশনের বের হওয়া গেটে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের চারটি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন প্রত্যক্ষদর্শীরা।

এ ছাড়া রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ এবং ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

aliul / aliul

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা : রয়টার্সের এক্সক্লুসিভ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪১

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকায় অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা