ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৩:১১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে সোমবার (৯ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাক্ষাৎ ক‌রে‌ছেন ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জামে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবির প্রতি বাংলাদেশ সরকারের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের পক্ষে বাংলাদেশের অঙ্গীকার পুনরায় তুলে ধরেন। তিনি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

উপ-পররাষ্ট্রমন্ত্রী গাজা ও অধিকৃত পশ্চিম তীরের নাজুক পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং আন্তর্জাতিক আইন, প্রাসঙ্গিক চুক্তি ও জাতিসংঘের প্রস্তাবগুলোর ক্রমাগত ইসরায়েলি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন।
 
তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির আশা ব্যক্ত করেন।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন।

aliul / aliul

জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা