নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
দেশের চিকিৎসাসেবায় বিরল ও যুগান্তকারী এক মাইলফলক স্পর্শ করেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা সাধারণ মানুষের কাছে ‘পঙ্গু হাসপাতাল’ নামে পরিচিত। হাড়ের ক্যান্সারে আক্রান্ত ১১ বছর বয়সি এক শিশুর শরীরে প্রথমবারের মতো ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’ (সম্পূর্ণ উরুর হাড় প্রতিস্থাপন) নামের অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটির চিকিৎসকেরা।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) নিটোরের অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এ অস্ত্রোপচার পরিচালনা করে। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, জটিল অস্ত্রোপচারের সফল রোগী ১১ বছর বয়সি শিশু সিদরাতুল মুনতাহা। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। সে দীর্ঘদিন ধরে ‘ইউইং সারকোমা’ (Ewing Sarcoma) নামের প্রাণঘাতী এক ধরনের হাড়ের ক্যান্সারে ভুগছিল। নিটোরে চিকিৎসার অংশ হিসেবে শিশুটিকে ইতোমধ্যে ছয়টি কেমোথেরাপি সেশন দেওয়া হয়। তবে এর মধ্যেই ক্যান্সারে আক্রান্ত উরুর হাড়টি মারাত্মকভাবে ভেঙে গেলে চিকিৎসা পরিস্থিতি চরম সংকটাপন্ন হয়ে পড়ে। হাড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি ও টিউমারের তীব্রতা বিবেচনা করে চিকিৎসকেরা প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে পুরো ফিমার হাড় অপসারণ করে বিশেষায়িত কৃত্রিম মেটালিক ইমপ্লান্ট বসানোর যুগান্তকারী সিদ্ধান্ত নেন।
টোটাল ফিমার রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় উরুর সম্পূর্ণ রোগাক্রান্ত হাড় ও সংলগ্ন ক্ষতিগ্রস্ত টিস্যু কেটে ফেলে সেখানে চিকিৎসাবিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মেগা-প্রস্থেসিস বা কৃত্রিম হাড় স্থাপন করা হয়। এটি একদিকে যেমন ক্যান্সারের বিস্তার রোধ করে রোগীকে নিশ্চিত অঙ্গহানি বা পঙ্গুত্ব থেকে রক্ষা করে, অন্যদিকে অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর স্বাভাবিক চলাচলের সক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।
অস্ত্রোপচারকারী চিকিৎসক দলে আরও যুক্ত ছিলেন অধ্যাপক ডা. সাঈদ মাহমুদ তমাল, সহকারী অধ্যাপক ডা. এস এম পারভেজ আহমেদ (সোহেল), সহকারী অধ্যাপক ডা. জাহিদুল হক, সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল কবির খান, ডা. মো. শামসুল আলম, ডা. এস কে আতিকুর রহমান, ডা. মো. কামরুজ্জামান, ডা. নাজমুল আলম, লেফটেন্যান্ট কর্নেল ডা. জানে আলম মামুন, ডা. আরিফ, ডা. ফেরদৌস ও ডা. রাকিবসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
বিশেষজ্ঞদের মতে, দেশের সরকারি হাসপাতালে এ ধরনের অতি-উন্নত অর্থোপেডিক অনকোলজি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার জন্য এক বিশাল অগ্রগতি। এর মাধ্যমে বিদেশে গিয়ে কোটি টাকা ব্যয়ে চিকিৎসা করানোর নির্ভরতা কমবে এবং দেশেই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ক্যান্সার আক্রান্ত শিশুরা বিশ্বমানের চিকিৎসা পাওয়ার সুযোগ পাবে। বর্তমানে শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯