স্বর্ণার স্মরণে জবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া মেহজাবিন স্বর্ণার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার রাত ৮ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করে স্বর্ণাকে স্মরণ করে তারা। এসময় মেধাবী এই শিক্ষার্থীর আত্মহত্যায় শোকের ছায়া নেমে আসে সবার মাঝে। স্বর্ণাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহপাঠীরা।
স্মৃতিচারণ করে স্বর্ণার বন্ধু আওলাদ হোসাইন সম্রাট বলেন, সে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। তার এক্সট্রাকারিকুলাম এক্টিভিটিজ ছিল অসাধারণ। সে একজন মনোযোগী স্টুডেন্ট। শিক্ষকরা যা বলতো সে সবসময় নিয়ম-শৃঙ্খলা মেনে তা করার চেষ্টা করতো। এমনকি বলা যায়না যে, কিছু স্টুডেন্ট থাকে যাদের ডিপার্টমেন্টে আলাদাভাবে চেনা যায়, স্বর্ণা তেমন একজন ছাত্রী ছিল। তার অকাল বিদায় কখনোও মেনে নেওয়ার মতো না। আমার ডিপার্টমেন্ট সবসময়ই মনে রাখবে যে স্বর্ণা নামে একজন ছাত্রী ছিল। তার অকাল মৃত্যু সবসময়ই আমাদের শোকাহত করবে।
স্বর্ণার আরেক বন্ধু আম্মান সিদ্দিকী স্মৃতিচারণ করে বলেন , স্বর্ণা অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। হুট করেই তার আত্মহত্যার ঘটনা মেনে নেওয়ার মতো না। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তাকে স্মরণ করতেই আজ আমরা মোমবাতি প্রজ্জ্বলন করেছি।
স্বর্ণার আরেক বান্ধবী সামিরা আক্তার বলেন, স্বর্ণা অত্যন্ত ভালো একজন ছাত্রী ছিল। যেমন মেধাবী তেমনই নম্র ও বিনয়ী। সবার সাথেই খুব মিশুক ছিল সে। কখনোও কারোর সাথে ঝগড়াঝাঁটি বা বিবাদে জড়াতো না সে। তার অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। আমরা স্বর্ণাকে সবসময় মিস করবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া মেহজাবিন স্বর্ণা গত বুধবার (২০ অক্টোবর) তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পলাশ পোল মধুমাল্লার ডাঙ্গী গ্রামে আত্মাহত্যা করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied