ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিএফইউজের নির্বাচনে ভোটগ্রহণ চলছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ১১:৩৪

সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনের সদস্যরা ভোট দিচ্ছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার পর থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

জানা গেছে, এবার বিএফইউজে নির্বাচনে নয়জন কেন্দ্রীয়সহ মোট প্রার্থী ৯৩ জন। মোট ভোটার তিন হাজার ৯৮০ জন।

এবার নির্বাচন অনুষ্ঠানে ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। মহাসচিব পদে লড়ছেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া ১০ অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ঢাকা বিভাগে সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ, যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক পদে এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবীকা রানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সদস্য পদে লড়ছেন আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

এমএসএম / এমএসএম

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী