ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২৬ দুপুর ৪:৩৭

প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন রাজধানীর কদমতলীর ধোলাইপাড়ের অটোরিকশাচালক রনি হোসেন (৩৭)। চলতি মাসেই তার ঘরে প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা। তবে, সন্তানের মুখ দেখার আগেই মৃত্যু হয়েছে তার। পরিবারের অভিযোগ, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনি হোসেন রাজধানীর কদমতলী থানাধীন ধোলাইপাড় বাজার এলাকার মৃত মো. জাকির হোসেনের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। প্রায় দুই বছর আগে লাইজু আক্তার নামে এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। চলতি মাসেই তাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে।

নিহতের ভাই রবিউল্লা জানান, গত বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রনি। সেখানে তিনি অতিরিক্ত মদপান করেন। এরপর থেকেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। গত দুই দিন তিনি বাসাতেই ছিলেন।

রবিউল্লা বলেন, শুক্রবার সকাল থেকে রনির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি বারবার বলছিলেন, তার খুব খারাপ লাগছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে ভাইয়ের মৃত্যুসংবাদে কান্নায় ভেঙে পড়েন রনির ছোট বোন রানু। তিনি বলেন, এই মাসেই আমার ভাই ও ভাবির ঘরে প্রথম সন্তান আসার কথা ছিল। আমার ভাই তার সন্তানের মুখটা পর্যন্ত দেখে যেতে পারল না। এমন ভাগ্য যেন আর কারও না হয়।

রানু আরও বলেন, তাদের বাবা-মা আগেই মারা গেছেন। ভাই ও তিনি একে অপরের সম্বল ছিলেন। ভাইকে হারিয়ে তিনি নিঃস্ব ও একাকী হয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে তারা রনির মৃত্যুর বিষয়টি জেনেছেন। মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

aliul / aliul

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন