মালয়েশিয়ার স্ক্যাম সেন্টার থেকে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কেদাহ প্রদেশের সুঙ্গাই পেতানি এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে একটি বড় ধরনের অনলাইন গেমিং স্ক্যাম ও জুয়া চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনই বাংলাদেশি নাগরিক এবং বাকি দুজন মালয়েশিয়ান নাগরিক। চক্রটি মূলত মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করে এই প্রতারণা ব্যবসা পরিচালনা করে আসছিল।
কুয়ালা মুডা জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হানিয়ান রামলান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তামান লাগেন্দা ইন্দাহ এলাকার ওই পরিত্যক্ত হোটেলটিতে অভিযান চালায় পুলিশের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ।
২০২২ সাল থেকে বন্ধ থাকা ওই হোটেলটিতে মানুষের সন্দেহজনক আনাগোনা দেখেই স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি চলতি বছরের জুন মাস থেকে ওই পরিত্যক্ত হোটেল ভাড়া নিয়ে একটি অবৈধ কল সেন্টার স্থাপন করে। তারা একটি নির্দিষ্ট ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করত।
চক্রটি গ্রাহকদের অনলাইন গেমের পয়েন্ট টপ-আপের মাধ্যমে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার বা নগদ অর্থ জেতার লোভ দেখাত।
পুলিশের তথ্যমতে, কোনো গ্রাহক খেলায় জিতে টাকা তুলতে গেলে চক্রটি কৌশলে তা বিলম্বিত করত। অনেক সময় তাদের সিস্টেমে অনির্দিষ্টকালের জন্য 'পেন্ডিং উইথড্রয়াল' বা উত্তোলন স্থগিত দেখাত, যার ফলে গ্রাহকরা আর তাদের জেতা টাকা ফিরে পেতেন না।
এভাবে প্রতিদিন গড়ে প্রায় ১৭টি অ্যাকাউন্ট এই প্রতারণার শিকার হতো এবং প্রতিদিন ভুক্তভোগীদের প্রায় ২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত বা ৭০ হাজার টাকা লোকসান হতো। অন্যদিকে, চক্রের কর্মী হিসেবে কাজ করা বাংলাদেশিরা প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা বেতন পেতেন।
অভিযান চলাকালে ওই আস্তানা থেকে ১৭টি মোবাইল ফোন, কম্পিউটার সামগ্রী এবং নগদ ২,৪৪২ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়।
পরবর্তীতে এই চক্রের সঙ্গে জড়িত এবং ভবনটি ভাড়ার দায়িত্ব থাকা দুই মালয়েশিয়ান এজেন্টকেও (বয়স ৪০ ও ৫০ বছর) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৫৩ বছরের মধ্যে। পুলিশ এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রেখেছে।
aliul / aliul
ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নামছে জেন-জি?
মালয়েশিয়ার স্ক্যাম সেন্টার থেকে ৪ বাংলাদেশি আটক
সানায় হুথিদের ২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করল সৌদি জোট
মক্কা জোট : সৌদি, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত
বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ