ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কিউআর কোডে কেন্দ্র ঢাকায়, পরীক্ষার্থী কুবিতে


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ১:৪৯
গুচ্ছ পদ্ধতিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে এক শিক্ষার্থীর প্রবেশপত্রের কিউআর কোডে এক তথ্য এবং প্রবেশপত্রে লিখিত রূপে আরেক তথ্য দেখা যায়।রবিবার (২৪ অক্টোবর) সকালে  কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উক্ত শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের কেন্দ্রের তথ্য জানতে চাইলে বিষয়টি ধরা পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ৫২০১০০ রোল নম্বরধারী ঐ শিক্ষার্থীর প্রবেশপত্রে 'নিউ একাডেমিক বিল্ডিং(সপ্তম তলা), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা' কেন্দ্র নামে একটি কেন্দ্রের নাম দেওয়া ছিল। কিন্তু পরীক্ষা হল খুঁজে না পেয়ে স্বেচ্ছাসেবীদের বিষয়টি জানালে তারা এ কেন্দ্রের সিট প্লান দেখে উক্ত রোল নম্বর খুঁজে পায়নি। এছাড়া প্রবেশপত্রে কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের ইংরেজি (Cumilla University)  বানানেও ভুল দেখা যায়। পরবর্তীতে তার প্রবেশপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সিট পড়েছে এমন এক শিক্ষার্থীর তথ্য আসে।
 
পরে স্বেচ্ছাসেবীরা  বিষয়টি 'বি' ইউনিটের আহ্বায়ক কমিটির কাছে নিয়ে গেলে তারা ওই শিক্ষার্থীকে আলাদাভাবে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়।
 
 এ বিষয়ে গুচ্ছ পদ্ধতির কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের 'বি' ইউনিটের আহ্বায়ক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, আমরা ওই শিক্ষার্থীকে ' রিপোর্টেড' করেছি। আপাতত তাকে আলাদাভাবে পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছি। কেন্দ্রীয়তে তার খাতা আলাদা খামে পাঠানো হবে। পরবর্তীতে তারা যে সিদ্ধান্ত দেয় তাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।
 
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ পদ্ধতির কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ বিষয়ে বলেন, আমরা কেন্দ্রীয়কে এ ব্যাপারে অবগত করেছি। এবং ঐ শিক্ষার্থীর খাতা আলাদাভাবে পাঠানো হবে। তারা  সবকিছু দেখবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী