জাককানইবি'তে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উৎসবমুখর পরিবেশে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সহযোগীতায় সুশৃঙ্খলভাবে, স্বাস্থবিধি মেনে, সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে ।
রোববার (২৪ অক্টোবর) একযোগে বাংলাদেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টায় শুরু হয়ে ১ টায় শেষ হয় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির এই গুচ্ছ পরীক্ষা।পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের কারও কারও অভিযোগ ছিল, জাককনইবি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় কিছুটা ভিড়াভিড়ি ছিল এবং পরীক্ষার হলে ঘড়ি না থাকায় সময় নিয়ে তাদের সমস্যায় পড়তে হয়েছে । কেউ কেউ আবার করেছে ক্যাম্পাসের প্রশংসা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটি জানায়, 'ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই পরীক্ষার হলে প্রবেশ করানোর চেষ্টা করেছি। পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস এরিয়ায় ১৪৪ ধরা বলবৎ ছিল । আর পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম।'
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন জাককানইবি উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান । এসময় তিনি বলেন, 'সার্বক্ষণিক নিরাপত্তায় রেখে পরীক্ষার প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে পরীক্ষার হলগুলোতে বণ্টন করেছি। কোনো ধরনের সমস্যা হয়নি। আর কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।'
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
Link Copied