ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সু চির বিচার শুরু হচ্ছে আগামী সোমবার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৬:২৮

আগামী ১৪ জুন থেকে মিয়ানমারের আদালতে দেশটির  কারাঅন্তরীণ গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিচার শুরু হচ্ছে। সু চির আইনজীবী মিন মিন সোয়ে ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে সোমবার এ তথ্য জানিয়েছেন।

মিয়ানামারের রাজধানী নেইপিদোতে গৃহবন্দি সু চির সঙ্গে এ দিন সাক্ষাৎ করেছেন মিন মিন সোয়ে। সাক্ষাৎ শেষে সু চির বিচার শুরুর তারিখ জানিয়ে এএফপিকে সোয়ে বলেন, ‘আশা করছি ওই দিনই (১৪ জুন) মামলার বাদিপক্ষ তাদের সাক্ষ্যপ্রমাণ ও সাক্ষীদের হাজির করবে।’

‘তিনি (সু চি) মিয়ানমারের জনগণের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেছেন।’অবৈধ ওয়াকি টকি রাখা, ঘুষ গ্রহণ, রাষ্ট্রের গোপন তথ্য পাচারসহ বিভিন্ন অভিযোগে সু চির বিরুদ্ধে একাধিক মামলা করেছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা। সেগুলোর মধ্যে কোনটির বিচারকাজ শুরু হবে আগামী সপ্তাহে, সে বিষয়ে কিছু বলেননি মিন মিন সোয়ে।

২০২০ সালের নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে চলতি বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশের জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন।

ক্ষমতা দখলের পরপরই বন্দি করা হয় অং সান সুচিসহ তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-এর বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের। সু চির বিরুদ্ধে কয়েকটি মামলা করে ক্ষমতাসীন সামরিক সরকার।

এগুলোর মধ্যে রাষ্ট্রের গোপন তথ্য পাচারের অভিযোগে করা মামলাটি বেশ গুরুতর বলে জানিয়েছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। মিয়ানমারের আইন অনুযায়ী, এই মামলায় অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে সু চির।

সামরিক অভ্যুত্থানের পরপরই সু চি ও তার দল এনএলডির গ্রেফতার সদস্যদের মুক্তির দাবিতে মিয়ানমারজুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন; এবং কঠোর হাতে সেই আন্দোলন দমনে তৎপর হয় জান্তা। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, সেনা শাসনবিরোধী এই বিক্ষোভে জান্তার নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রায় ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ ছাড়া সাড়ে ৪ হাজারের বেশি বিক্ষোভকারী বর্তমানে কারাঅন্তরীণ আছেন।

সূত্র: এএফপি

এমএসএম / এমএসএম

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের