স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বেশ ঘটনাবহুল। বাংলাদেশের জন্য খারাপ খবর হতে পারে সাদমান ইসলামের চোট। বাউন্ডারি বাঁচাতে ডাইভ দিতে গিয়ে বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন। মাঠেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। টাইগার এই ওপেনার ব্যাট করতে না পারলে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে।
সাদমানের চোটের পর নতুন দিনে নতুন বলে দারুণ শুরু পেয়েছেন হাসান মাহমুদ। পরপর দুই বলে দুই উইকেট শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৯১ রান।
আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুর ঘণ্টা না পেরোতেই সাদমানের অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনাটি ঘটে। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। সীমানার দিকে যেতে থাকা বল আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।
তড়িঘড়ি ফিজিও মাঠে নেমে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করলেও খুব একটা উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সাদমানকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। বাংলাদেশ ইনিংসে সাদমান ব্যাট করতে না পারলে সেটি হবে দলের জন্য বড় ধাক্কা।
সিলেট টেস্টের প্রথম দিনে গতকাল টস হেরে ফিল্ডিংয়ে নেমে পেসারদের কল্যানে শুরুটা দারুণ হলেও পরে সময় যত গড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে সফরকারী দল। ২৪৫ রানে ৪ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল তারা। গতকাল যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার আমির জাঙ্গু ও জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তাদের শতরানের জুটিও হয়েছে। নিজের ব্যক্তিগত সেঞ্চুরি গতকালই পেয়েছিলেন জাঙ্গু, আজ রানটা আরও বাড়াচ্ছিলেন। তবে তাদের আর বেশিদূর এগোতে দিলেন না হাসান মাহমুদ।
নতুন বলে বল হাতে সাফল্য পেলেন। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান।
এমএসএম / এমএসএম
২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
বিদায়ী ম্যাচ খেলতে রাজি নন রোনালদো
হাসান মাহমুদের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের
মুম্বাইয়ের দায়িত্ব পেয়ে লন্ডন ছাড়ছেন পোলার্ড
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
ইয়ামাল-এমবাপে-রাফিনিয়া-হালান্ড ও দলীয় যত রেকর্ড
নীরবেই ঢাকায় পর্দা উঠছে সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই নামছে বাংলাদেশ
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল
সিরিজ বাঁচানোর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন