সিরিজ বাঁচানোর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বল-ব্যাটে উপযুক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) থেকে তারা সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ। ফলে একাদশে দুই পরিবর্তন আনা নাজমুল হোসেন শান্ত’র দল আগে ফিল্ডিং করবে।
মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ফলে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের জায়গায় কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন জাকের আলি অনিক। নিয়ম অনুযায়ী কনকাশন বদলি হওয়ার পরবর্তী সাত দিনে ম্যাচ থাকলেও খেলার সুযোগ নেই। ফলে মুমিনুলের বদলে দ্বিতীয় টেস্টে ফিরলেন চোটের কারণে মিরপুরে ডাগআউটে কাটানো আরেক তারকা মুশফিকুর রহিম।
এ ছাড়া শরিফুল ইসলামের জায়গায় একাদশে এসেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এই টেস্টেও বাংলাদেশ যথারীতি দুই পেসার ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে দল সাজিয়েছে। মুমিনুল না থাকায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে যাচ্ছে। শান্ত ও তাওহীদ হৃদয় নির্ধারিত পজিশনের আগেই নামবেন ক্রিজে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।
সফরকারী ক্যারিবীয়দের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হচ্ছে কেভিন উইকহ্যামের।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জশুয়া ডি সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।
aliul / aliul
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে নেমে ৯ গোল
সিরিজ বাঁচানোর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন
৫ গোল ও এক লাল কার্ডের ম্যাচে রিয়ালকে জেতালেন ভালভার্দে
বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন
হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা
ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে