ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ৪:১০

১৮৪ রানে ৭ম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখনও ১৭২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বড় লিডের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তা হতে দেননি তাওহিদ হৃদয়। রীতিমতো একক প্রচেষ্টায় বাংলাদেশকে লিড এনে দিলেন এই ব্যাটার। তার ডাবল সেঞ্চুরিতে ইতোমধ্যেই ক্যারিবিয়ানদের টপকে গেছে টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬২ রান। বাংলাদেশের লিড এখন ৬ রানের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৩৫৬ রান।

আজ (শনিবার) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও মুশফিকের অহেতুক এক শটে তা ভেস্তে গেছে। জোমেল ওয়ারিকানের ভাসানো বলে রাউন্ড দ্য উইকেটে শট খেলে শর্ট কাভারে ক্যাচ দিলেন মুশফিক। ফিরলেন ৩৪ রানে। ফলে হৃদয়ের সঙ্গে তার জুটি থামে ৭৩ রানে।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে নেমেই লিটন দাস আগ্রাসী ব্যাটিং শুরু করেন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়ে ফাঁদ তৈরি করেছেন ওয়ারিকান। ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে মুশফিকের মতোই কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়েছেন। ক্যারিবীয় তারকা সেটি তালুবন্দী করলেন একদম আয়েশি ভঙ্গিতে। হৃদয়-মেহেদি মিরাজের জুটিও আশা দেখিয়ে ভেঙেছে ৪১ রানে।

বেশ সাবলীল ব্যাটিং করতে থাকা মিরাজ রোস্টন চেজের বলে প্যাডেল শট খেলার মনস্থির করেছিলেন আগে থেকেই। ফলে ঠিকঠাক ব্যাটে না হওয়ায় ক্যাচ উঠে যায়, প্রথম স্লিপ থেকে দৌড়ে গিয়ে জাস্টিন গ্রিভস ঝাঁপিয়ে সেটি লুফে নেন। ১৬ রানে থামলেন মিরাজ। ৬ রানের ব্যবধানে আউট হয়েছেন হাসান মাহমুদও। ওয়ারিকানের বাইরে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের আলতো স্পর্শ নিয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। ফলে ১৮৪ রানে বাংলাদেশ সপ্তম উইকেট হারায়, তখনও ক্যারিবীয়রা ১৭২ রানে এগিয়ে। ফলে এই ম্যাচে বাংলাদেশের ফেরার সম্ভাবনা ছিল খুবই কম। তবে হাল ছাড়েননি হৃদয়। 

তাইজুলকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন হৃদয়। যেখানে বড় অবদান হৃদয়ের। তবে তাইজুলও এক প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন। ৫৬ বলে ২২ রান করে তিনি ফিরলে ভাঙে এই জুটি।

এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন হৃদয়। ইতোমধ্যেই পেয়েছেন নিজের ডাবল সেঞ্চুরির দেখা। এটিই তার প্রথম তিন অঙ্কের ইনিংস, অর্থাৎ নিজের অভিষেক সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন হৃদয়।

এমএসএম / এমএসএম

হৃদয়-তাইজুলের বীরত্বে ৩০ রানের লিড পেল বাংলাদেশ

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

মেসি-রোনালদো-নেইমারের এক অদ্ভুত মিল

হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি

মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার

মুশফিকের পর ক্যাচ শিখিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি

অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার-কোচই ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ আগে থেকে জানতেন

অভিষেক হওয়ার দিনেই টেস্টকে বিদায় বললেন শামি

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

বিদায়ী ম্যাচ খেলতে রাজি নন রোনালদো