ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১১-২০২৬ বিকাল ৫:৪১

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা হয়েছিল। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিকও। বাংলাদেশের জন্য কোনটি কল্যাণকর এবং কীভাবে দেশের উন্নয়ন সম্ভব, সে বিষয়ে তার সুস্পষ্ট উপলব্ধি ছিল।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও দায়িত্বশীলতার চেতনায় অতীতের বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। ইতিহাসের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও কার্যক্রম প্রসঙ্গে প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভেদ এবং ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, নিয়মিত পাঠদান, গবেষণা, একাডেমিক কার্যক্রম ও দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক সুনাম বাড়াতে হবে। গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে ভুলত্রুটি সংশোধনের মাধ্যমে উন্নয়ন ও সংস্কারের ধারাকে এগিয়ে নিতে হবে।

উপাচার্য আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়েই সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, ট্রেজারার শাহিনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা দপ্তরের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. মো. হুসাইন আহমাদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আবুবকর সিদ্দিক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর মো. নওসের আলী।

aliul / aliul

২১ বছর পর রাজপথে, শোভাযাত্রায় প্রায় ৭ কিলোমিটার হাঁটলেন তারেক রহমান

২০২৭ সালের কোন মাসে কত দিন ঐচ্ছিক ছুটি

সৌদিতে দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সচল এফএসআরইউ, বেড়েছে গ্যাস সরবরাহ

রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ৮৫ জন

‘জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে’

ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্র ও সমাজে চূড়ান্ত সামাজিক অবক্ষয় ঘটেছে

জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন: বিদ্যুৎমন্ত্রী

১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা বসে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী