ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সেলফি তুলতে গিয়ে জানালা থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৫:১৭

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় সেলফি তোলার সময় একটি আবাসিক হোটেলের পাঁচতলা থেকে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই নারী বন্ধু ও এক পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিসান (২৩), মিম চৌধুরী (২০) এবং আমিরা খান (২২)

বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আলমগীর হোসেন জানান, তারা মূলত শুটিংয়ের জন্য ৫ দিন আগে ওই হোটেলে উঠেছিল। এর আগেও তারা ওই হোটেলে ছিল। তারা ওই হোটেলে থেকে বিভিন্ন জায়গায় শুটিংয়ে যেত। তারা মডেলিংয়ের কাজ করতো বলে আমরা জানতে পেরেছি। গতকাল বিকেলে হোটেল অ্যাম্বাসেডরের পঞ্চম তলায় সেলফি তুলতে গিয়ে একটি কক্ষের জানালার গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গতরাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে আজ সকালের দিকে সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

এস আই আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে জানালার গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে সিয়ামের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, সিয়ামের সঙ্গে রিসান, মিম এবং আমিরা নামে তিনজন বন্ধু ছিলেন। তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, রিসান এবং মিমের মধ্যে সম্পর্ক ছিল। তবে নিহত সিয়াম এবং আমিরার মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না সে ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। 
এ ব্যাপারে আমিরা খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিয়াম আমার পূর্ব পরিচিত।

aliul / aliul

ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি

প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ

সেলফি তুলতে গিয়ে জানালা থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ৩

কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : জাহিদ

ওএইচসিএইচআরের মিশনপ্রধানের পরিচয়পত্র পেশ

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

দক্ষিণখানে মাদক কারবারিদের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে এক নারী নিহত

রাজনৈতিক বিভাজন নয়, নাশকতা রুখতে জাতীয় ঐক্যের তাগিদ

জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী